আত্রাইয়ে গৃহবধূকে কুপিয়ে জখম: মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গৃহবধূ আঁখি খাতুনকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, ভাসুর আনোয়ার হোসেন কর্তৃক হামলার শিকার হয়ে তিনি বর্তমানে জীবনের ঝুঁকিতে রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী রহিদুল ইসলাম জানান, ওই রাতে বাড়ির ভেতর থেকে মারপিটের শব্দ শুনে তিনি এগিয়ে গেলে দেখেন রক্তাক্ত আঁখি জীবন বাঁচাতে চিৎকার করছেন। এলাকাবাসীর দাবি, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
আত্রাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে। তবে কারো ওপর শারীরিক নির্যাতন করার অধিকার আইন কাউকে দেয়নি।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, “বাদীর এজাহারের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।” নির্যাতনের শিকার আঁখি খাতুন তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0