খুলনায় তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ, প্রস্তুত প্রভাতী স্কুল মাঠ

Feb 2, 2026 - 11:48
 0  4
খুলনায় তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ, প্রস্তুত প্রভাতী স্কুল মাঠ

নিজস্ব প্রতিবেদক, খুলনা: দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খুলনা আগমনকে কেন্দ্র করে গোটা শিল্পাঞ্চল ও নগরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত হতে যাওয়া এই জনসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হতে শুরু করেছেন।

জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় বিএনপি। এদিকে, জনসভার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সেনা ও নৌবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ ও র‍্যাবের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে সভাস্থলের চারপাশে।

বিএনপি নেতারা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফর তৃণমূলের রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি করেছে। জনসভাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও উৎসাহ দেখা যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নগরবাসীকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0