হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’, বিএনপির প্রতি আসিফ মাহমুদের আহ্বান

Feb 14, 2026 - 23:00
 0  0
হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’, বিএনপির প্রতি আসিফ মাহমুদের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দলটির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার সাংবাদিকদের সামনে তিনি এই আহ্বান জানান।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের সময়ে ভোট চুরির নির্বাচনের পরে যেমন তাণ্ডব দেখতে পেতাম, সেই একইরকম তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, আপনারা যদি খেয়াল করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সফলতার ঠিক চার-পাঁচ ঘণ্টা পর জুলাই গণ-অভ্যুত্থানের সকল নেতৃবৃন্দ ভিডিও বার্তা দিয়ে সারাদেশে মানুষকে আহ্বান জানিয়েছিলাম, আপনারা ভিন্নমত থাকা সত্ত্বেও আইন নিজের হাতে তুলে নিবেন না। যারা গণহত্যার সাথে জড়িত, তাদের পুলিশের হাতে তুলে দেন। তাদের বিরুদ্ধে কোনো ধরনের নিজেরা উদ্যোগী হয়ে ব্যবস্থা গ্রহণ করবেন না। তাদের বাড়িঘরে হামলা করবেন না। সারাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধারা এবং রাজনৈতিক দলগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করেছে।

আসিফ মাহমুদ বলেন, অথচ এবার বিএনপিকে দেখলাম তারা চুপচাপ থেকে তা উপভোগ করছে। সুতরাং এটি চলতে থাকলে এর পরিণতি কী হবে, তা আমরা চব্বিশ সালে দেখেছি। বিএনপির প্রতি আহ্বান থাকবে, আপনারা তাদের থামান এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।

SABNEWSBD

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0