সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, বয়োজ্যেষ্ঠ খন্দকার মোশাররফ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বকনিষ্ঠ এমপি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। অপরদিকে, বয়োজ্যেষ্ঠ এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
প্রার্থীদের হলফনামা থেকে জানা গেছে, নোয়াখালী-৬ (হাতিয়া) থেকে জয় পাওয়া এনসিপির আবদুল হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। সে হিসাবে তাঁর বর্তমান বয়স ২৬ বছর ১ মাস। বেসরকারি ফলে দেখা যায়, হান্নান মাসউদ এনসিপির হয়ে শাপলা কলি প্রতীকে ভোট পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। অপরদিকে হলফনামা অনুযায়ী, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয় পাওয়া বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। হিসাব অনুযায়ী তাঁর বর্তমান বয়স ৭৯ বছর ৪ মাস। বেসরকারি ফলে ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মনিরুজ্জামান পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0