মোহাম্মদপুরে সেনা অভিযানে দুইটি বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী চাঁদাবাজ আটক

Feb 7, 2026 - 20:39
 0  1
মোহাম্মদপুরে সেনা অভিযানে দুইটি বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী চাঁদাবাজ আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক অস্ত্রধারী চাঁদাবাজকে আটক করা হয়েছে।

বসিলা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ১২টা থেকে রাত ২টা পর্যন্ত নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয় মোঃ জাহিরুল ইসলাম (৪৪) নামের এক চিহ্নিত চাঁদাবাজকে।

সেনা সূত্র জানায়, আটক জাহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় একটি অফিস দখল করে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। ভয়ের কারণে ব্যবসায়ীরা লিখিত অভিযোগ না দিলেও মৌখিকভাবে তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানিয়ে আসছিলেন।

অভিযানকালে প্রাথমিকভাবে তার বাসা থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যে তার অফিসে অভিযান চালিয়ে একই ধরনের আরেকটি পিস্তল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে—

  • ২টি ৭.৬৫ মিমি পিস্তল (যুক্তরাষ্ট্রে তৈরি)

  • ৬ রাউন্ড ৭.৬৫ মিমি গুলি

  • ২টি ম্যাগাজিন

অভিযান শেষে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে স্থানীয় এলাকাবাসী সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়ে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0