কাঁচা ডিমেই ফিরবে চুলের প্রাণ: উজ্জ্বলতা বাড়বে কয়েক গুণ

Feb 2, 2026 - 16:49
Feb 2, 2026 - 16:53
 0  2
কাঁচা ডিমেই ফিরবে চুলের প্রাণ: উজ্জ্বলতা বাড়বে কয়েক গুণ

লাইফস্টাইল ডেস্ক: ডিম কেবল শরীরের পুষ্টি নয়, চুলের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত কার্যকর। নির্জীব চুলে প্রাণ ফেরানোর পাশাপাশি চুল পড়া বন্ধ করতে কাঁচা ডিমের হেয়ার প্যাক দারুণ কাজ করে। নিয়মিত এর ব্যবহারে চুল হয় নরম, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল।

কেন ডিম কার্যকর? ডিমে রয়েছে প্রচুর প্রোটিন, মিনারেল এবং ভিটামিন বি কমপ্লেক্স। এই উপাদানগুলো চুলের গোড়া শক্ত করে। বিশেষ করে ডিমে থাকা 'বায়োটিনের' কারণে চুলের উজ্জ্বলতা বাড়ে কয়েকগুণ এবং চুল পড়ার পরিমাণ কমে আসে। ডার্মাটোলজি অ্যান্ড থেরাপি জার্নালের এক গবেষণাপত্রেও চুলের যত্নে ডিমের এই কার্যকারিতার কথা উল্লেখ করা হয়েছে।

চুলের যত্নে ডিম ব্যবহারের ৩টি ঘরোয়া উপায়:

১. ডিম ও দুধ (প্রোটিনের ঘাটতি মেটাতে): একটি পাত্রে ২টি ডিম ফাটিয়ে তার সাথে ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ দুধ বা টক দই মেশান। এই ঘন মিশ্রণটি পুরো চুল ও মাথার তালুতে লাগিয়ে আধা ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। এটি চুলকে ভেতর থেকে মজবুত করে।

২. ডিম ও অলিভ অয়েল (গোড়া শক্ত করতে): একটি পাত্রে ১টি ডিম ফাটিয়ে তার সাথে ১ টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। এই মাস্কটি চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। এতে অল্প দিনেই উপকার পাওয়া যায়।

৩. ডিম, কলা ও মধু (উজ্জ্বলতা ফেরাতে): প্রথমে একটি কলা চটকে নিয়ে তাতে ৩ টেবিল চামচ দুধ, ৩ টেবিল চামচ মধু এবং ১টি ডিম মেশান। সব উপকরণ মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে চুলে আধা ঘণ্টা লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0